গুলশানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গোলাগুলি শুরু হয়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলশান থানার এসআই জাহিদ জানিয়েছেন, তারা গোলাগুলির খবর পেয়ে লোক পাঠিয়েছেন। তবে গোলাগুলির কারণ স্পষ্ট নয়।
গুলশান ২ নম্বর সার্কেলের দিকে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১-০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান