মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি ৭৫১ বার পঠিত ১ মিনিটের পাঠ
কিশোরগঞ্জে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে ২১ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৩ জানুয়ারি (শনিবার) দুপুরে সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ সংলগ্ন চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. জুয়েল (৩৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার উজান কাসিয়ারচর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে ও আব্দুল মালেক (৩২) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ছনখোলা এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে।