মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শরিফুল ইসলাম বিল্লাল ও তার কিছু কথা…

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৮৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

নিজস্ব সংবাদদাতাঃ

কিশোরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জনাব শরিফুল ইসলাম বিল্লাল মুক্তিযোদ্ধার কণ্ঠের মাধ্যমে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এই ওয়ার্ডে ৮টি মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ৩টি সহ একটি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। এগুলোর উন্নয়ন তিনি ইতিমধ্যেই তার কাজ শুরু করেছেন। তিনি এই এলাকার দ্বীন শিক্ষার উপর জোর দিতে চান।ড বাল্যবিবাহ, মাদকমুক্ত এবং শিক্ষার ক্ষেত্রে সকল উন্নয়নমূলক কার্যক্রমে তিনি সম্পৃক্ত থেকে তার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করতে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি আমৃত্যু তার এলাকার জনগণের উন্নয়নের জন্য নিজ জীবন উৎসর্গ করেছেন বলে তিনি জানান।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৬-২০১৬ইং/ হাছিবুর রহমান