মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পঞ্চমবার বিয়ে করছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক

ডেস্ক রিপোর্ট ২৯১ বার পঠিত ২ মিনিটের পাঠ
পঞ্চমবার বিয়ে করছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক

৯২ বছর বয়সে বাগদান সেরেছেন মিডিয়া ডিয়া মুঘল রুপার্ট মারডক। পাত্রী ৬৭ বছর আর পাত্রের ৯২। এ বয়সে দুইজনের আবেগের কমতি ছিল না।

এ নিয়ে ষষ্ঠবারের মতো বাগদান সারলেন তিনি। শুক্রবার (০৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে নিজের বাগদান সেরেছেন। তার দলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত কয়েক মাস ধরে তিনি ৬৭ বছর বয়সী এ নারীর সঙ্গে ডেটিং করে করে আসছিলেন। ওই নারীর নাম এলেনা জোকোভা। ধারণা করা হচ্ছে, চলতি বছরে ক্যালিফোর্নিয়ায় মারডকের মোরাগা ভিনেয়ার্ড অ্যান্ড এস্টেটে তাদের বিয়ে হতে পারে। এটি তার ষষ্ঠ বাগদান হলেও পঞ্চম বিয়ে হবে।

তার অন্য স্ত্রীরা হলেন- অস্ট্রেলিয়ার ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী সাংবাদিক অ্যানা ম্যান, মিস ডেং এবং যুক্তরাষ্ট্রের মডেল, অভিনেত্রী জেরি হল। এর আগে রাশিয়ার তেল ব্যবসায়ী বিলিয়নার অ্যালেকজান্দার জুকোভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন মিস জুকোভা। তাদের কন্যা ডাশা একজন সমাজসেবক ও ব্যবসায়ী।

রুপার্ট মারডকের জন্ম অস্ট্রেলিয়ায়। ২০২৩ সালের এপ্রিলে আকস্মিকভাবে সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের সঙ্গে এনগেজমেন্ট বাতিল করেন তিনি। এর অল্প সময় পরেই মিস জুকোভার সঙ্গে রুপার্ট মারডকের চুটিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রুপার্ট মারডকের চীনা বংশোদ্ভূত সাবেক স্ত্রী ওয়েন্ডি ডেং একটি পার্টি আয়োজন করেছিলেন। সেখানেই মিস জুকোভার সঙ্গে সাক্ষাৎ হয় রুপার্ট মারডকের।