মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বজ্রসহ বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ডেস্ক রিপোর্ট ২০৫ বার পঠিত ২ মিনিটের পাঠ
বজ্রসহ বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আবহাওয়া অফিসের তথ্যমতে, কয়েক দিন সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এরপর তাপমাত্রা বেড়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার দেশের সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে। এ ছাড়া ঢাকায় তাপমাত্রা সর্বনিম্ন ১৮.৮ ও সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, আগামীকাল রোববার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরবর্তী ২৪ ঘণ্টা রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে ঢাকায় শুক্রবার পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এদিন সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩১ শতাংশ।