র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো কামরুল হাসান বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এরা হলেন ঢাকার বসুন্ধরার এফ ব্লকের ২৮১ নম্বর বাসায় বসবাসরত নাইজেরিয়ার নাগরিক ডেনিস ওকুদিরী ওরফে ছিফ (৪০), অগাস্টিন ম্যাথিউ (৩৬), মারভিন ননসো ওজোমিয়া ওরফে আইকে (৪১) ক্যামেরুনের নাগরিক ইফফা মিচিলিন ওরফে জারা (৩৫) ও গোপালগঞ্জের কোটালিপাড়া ভাঙ্গারহাট পলোটানা এলাকায় আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপন (৪২)।
র্যাব-১১ এর অধিনায়ক বলেন, গোপন সংবাদে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাল ডলার ও ডলার তৈরির সামগ্রীসহ চার বিদেশিকে এবং তাদের দেওয়া তথ্যে ঢাকা থেকে আব্রাহাম বিশ্বাসকে আটক করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।