মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাচঁ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে : গ্রেপ্তার ৫২ বছরের ব্যাক্তি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে (পাঁচ) বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে সমীর মালাকার (৫২) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালেগোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রঘুনাথপুর গ্রামের মধ্য পাড়ায় ওই শিশুটিকে পেয়ারার লোভ দেখিয়ে ফুসলিয়ে পেয়ারা বাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষক ওই শিশুটিকে ধর্ষন করতে গেলে শিশুটি চিৎকার দেয়। এসময় আশ-পাশের লোকজন এসে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে গনধোলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮০৮২০১৬ইং/নোমান