এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সুমন ভূঁইয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সুমন উপজেলার টানমুশুরী এলাকার আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দীর্ঘদিন ধরে টানমুশুরীসহ আশপাশের এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে অসছিলেন সুমন। খবর পেয়ে বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।
পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে এ দণ্ডাদেশ দেন।