৩ জঙ্গি নিহত হওয়ার পর বাড়ির মালিকসহ ১০ জনকে আটক করেছে পুলিশ
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ নারায়ণগঞ্জে নগরীর পাইকপাড়া এলাকায় জঙ্গি আস্তানায় তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হওয়ার পর বাড়ির মালিকসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
আজ বিকেলে পাঁচটার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে পাইকপাড়ায় জঙ্গিদের আস্তানার বাড়ির মালিক নূরুদ্দিন দেওয়ান তার স্ত্রীসহ ১০ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, ওই ১০ জনের মধ্যে মালিক নূর উদ্দিন ছাড়াও তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মইনুল হক জানিয়েছেন, জঙ্গি সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।