মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রতিনিধি ২৯০ বার পঠিত ১ মিনিটের পাঠ
কিশোরগঞ্জে মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

মোবাইলে কথা বলা অবস্থায় কিশোরগঞ্জে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আব্দুল মজিদ (৪৫) বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া।

তিনি আরো জানান, আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর এসারসিন্দুর প্রভাতী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশন থেকে আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়াকে জানিয়েছেন, নিহত আব্দুল মজিদ রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। লোকজন তাকে বহুবার ডাকলেও ফোনে কথা বলায় ব্যস্ত ব্যক্তি তা শুনতে পাননি। মরদেহ ময়নাতদন্ত করানো হবে।

নিহতের বাড়িতে স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি লিটন মিয়া।