মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নতুন একটি গান

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৫৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

বিনোদন ডেস্কঃ

 

বেশ আগে থেকেই পরিচয় ছিল দুজনের। সেই ২০০৮ সাল। একসঙ্গে একটি মুঠোফোনের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন এ্যানি-শিপন। এরপর অনেক দিনের বিরতি। সম্প্রতি আবারও একত্রে কাজের সুযোগ এল ঢালিউডের নায়ক শিপন ও ছোট পর্দার মডেল এ্যানির। একটি গানের ভিডিওতে মডেল হলেন দুজন।

ন্যান্‌সি ও মিজানের কণ্ঠে ‘এসো তুমি মনের দেশে’ গানটির ভিডিওতে দেখা যাবে এই দুজনকে। ভিডিওটি পরিচালনা করছেন জিয়াউদ্দিন আলম। রোববার থেকে সিলেটের জাফলংয়ের কয়েকটি জায়গায় গানটির চিত্রায়ণ শুরু হয়েছে। দীর্ঘদিন পর শিপনের সঙ্গে কাজ প্রসঙ্গে মুঠোফোনে এ্যানি বলেন, ‘তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে। এবারই প্রথম একসঙ্গে গানের ভিডিওতে কাজ করলাম। কাজটি ভালো হচ্ছে।’ শিপন জানালেন, লোকেশনটা সুন্দর, গানের কথাগুলোর সঙ্গে দারুণ মানিয়েছে জায়গাটা। ভিডিওটি দেখতে ভালো লাগবে সবার।
ঈদুল আজহায় জিপি মিউজিক ও রবি উইন্ডারে ‘দেখো না’ নামের একটি মিশ্র অ্যালবামে ছিল ‘এসো তুমি মনের দেশে’ গানটি। পরিচালক জানিয়েছেন, শিগগিরই ইউটিউবে অবমুক্ত হবে গানটি।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ০৩-১০-২০১৬ ইং/মোঃ হাছিব