মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

প্রতিনিধি ৮১৭ বার পঠিত ১ মিনিটের পাঠ
কিশোরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

কিশোরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি কিশোরগঞ্জ শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে মণ্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণাধীন নতুন মন্দিরভবন ও শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ঘুরে দেখেন।

এ সময় এবার শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি থাকবে জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, সারা দেশে প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাসান চৌধুরী, কালিবাড়ি পরিচালনা কমিটির সভাপতি অসীম সরকার বাঁধনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।