মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

“সাবাস বাংলা‌দেশ” : রহমান মাসুদ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩০০ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ 

“সাবাস বাংলা‌দেশ” 
***রহমান মাসুদ*** 

সাবাস বাংলা‌দেশ সাবাস
ষোল কো‌টি অভিনন্দন,
অসাধারন ‌বো‌লিং নৈপূ‌ণ্যে
ইং‌ল্যান্ডের হ‌লো পতন।

তাস‌কিন-মাশরা‌ফির হা‌তে
ইং‌ল্যান্ড কুপোকাত,
আনন্দ উল্লাসের মা‌ঝে
বাঙা‌লির শর‌তের এই রাত।

২৩৯ রা‌নের টা‌র্গেট দি‌য়েও
নি‌র্ভিক ছিল সকল টাইগার,
খে‌লে‌ছো অসাধারন খেলা
তোমা‌দেরই জয় জয়কার।

তোমরা জাতির অহংকার
তোমা‌দেরই ক‌রি গুনগান,
টেকনাফ থে‌কে তেতু‌লিয়া
উল্লা‌সে মে‌তে‌ছে সবার প্রাণ।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-১০-২০১৬ইং/ অর্থ