মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৫ বার পঠিত ২ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তিনি এখন ডাকে সাড়া দিতে পারছেন। এর আগে তাকে স্পর্শ না করলে তিনি সারা দিতে পারতেন না।
মঙ্গলবার স্কয়ার হাসপাতাল কর্তপক্ষ এ তথ্য জানিয়েছেন।
হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন জানান, আমরা এখন বলতে পারি তার (খাদিজা) অবস্থার উন্নতি হয়েছে। আরও দুই থেকে তিন সপ্তাহ পর তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস বোঝা যাবে।
তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে শরীরে স্পর্শ না করলে খাদিজা রেসপন্স করতো না। আজ মঙ্গলবার থেকে শরীরে স্পর্শ না করে ডাক দিলে তিনি রেসপন্স করছেন। এখন তার ব্রেনের ওপর চাপ কমাতে লাইফ সাপোর্ট রাখা হয়েছে। তবে মস্তিক স্বাভাবিক আস্থায় আসার পর লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। তিনি জানান, এধরনে রোগীকে ৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে দ্রুত উন্নতি করা যায়। কিন্তু আমরা খাদিজাকে পেয়েছি ১২ থেকে ১৪ ঘণ্টা পর। সময়ের সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের অবস্থা বোঝা যাবে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত জখম করে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ১১-১০-২০১৬ ইং/মোঃ হাছিব