মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজধানীর তুরাগে বস্তাবন্দি এক তরুণীর লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
রাজধানীর তুরাগের বাউনিয়া বাঁধ পূর্বপাড়ায় জামিয়া আব্বাসিয়া উলুম মাদ্রাসার পাশ থেকে  এক অজ্ঞাত (২০) তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বস্তাবন্দি অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। পরনে ছিল খয়েরি প্রিন্টের কামিজ ও গোলাপী রঙের পাজামা।  লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তুরাগ থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, লাশের গলায় কালো দাগ ও শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে ফেলে রাখা হয়েছিল।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ১১-১০-২০১৬ ইং/মোঃ হাছিব