মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নান্দাইলে নিজ দোকান থেকে মালিকের লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

নান্দাইল প্রতিনিধিঃ

 

ময়মনসিংহ নান্দাইলে বৃহস্প্রতিবার (২০অক্টোবর) সন্ধা ৭টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের অবসর সিনেমা হল এলাকা থেকে জাহেদ (৫৫)নামে এক সাইকেল মেকানিক্সের লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।এলাকাবাসী সুত্রে জানা গেছে জাহেদ এই এলাকায় ভাঁসমান হিসাবে বসবাস করত এবং সাইকেলে মেরামত করে জীবিকা নির্বাহ করত। একাধিক বিবাহ করলেও পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। অারো জানা যায়,তার দোকান ঘরটি ২/৩দিন যাবত বন্ধ থাকতে দেখা যায়।অাজ বৃহস্পতিবার ঘর থেকে দূর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। নান্দাইল মডেল থানা পুলিশ দোকান ঘর থেকে লাশ উদ্ধার করেছে।স্থানীয়দের ধারনা হয়তো ২/৩দিন অাগে সে রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু বরন করে।নান্দাইল মডেল থানার ওসি(তদন্ত)খলিলুর রহমান মুক্তিযোদ্ধার কণ্ঠকে  লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ২০-১০-২০১৬ ইং/মোঃ হাছিব