সাভারে এক গৃহবধূকে ধরে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
সাভারে এক গৃহবধূকে ধরে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার রাত ১২টার দিকে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় করিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাতে ইমান্দিপুরে নিজ ভাড়া বাড়িতে রান্না করছিলেন রিকশাচালক রফিকের স্ত্রী। এসময় বাড়ির ভাড়াটিয়া বখাটে যুবক মোহাম্মদ আলমগীর ওই গৃহবধূকে ধরে তার রুমে নিয়ে জোর করে ধর্ষণ করে।
সোমবার সকালে ওই গৃহবধূ সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ ইমান্দিপুর এলাকা থেকে ওই বখাটে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত বখাটে যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২৪–১০–২০১৬ ইং/মোঃ হাছিব