মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

BenjaminBlumenth ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. নিয়াজ ইফরান চৌঁধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
চবি ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন বলেন, ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন ইরফান। রাত সাড়ে ৯টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখনই কিছু জানা যায়নি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২০-১১-২০১৬ ইং / মো: হাছিব