মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

BenjaminBlumenth ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

কিশোরগঞ্জ  পাকুন্দিয়া প্রতিনিধি,

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন ১০নং সুখিয়া ইউ.পির ৯নং ওয়ার্ড খলিশাখালী গ্রামের মৃত মতিউর রহমানের পরিবারে ঘটনাটি ঘটে। পারিবারিক লোক সূত্রে জানা যায়, মোঃ লিটন মিয়ার সাথে তাদের দুই হাজার টাকার একটি গাছকে কেন্দ্র করে ও পারিবারিক সম্পত্তি নিয়ে কথা কাটা-কাটি হয় কিন্তু এক সময় হাতা-হাতি শুরু হয় এবং আব্দুস সাত্তার, নুজরুল ইসলাম, খোকন মিয়া তাদের ছোট ভাই মোঃ লিটন মিয়ার শরীরে আঘাত করে ও মোঃ লিটন মিয়া বেশামাল হয়ে মাটিতে পড়ে যায়। সাথে সাথে কিশোরগঞ্জের সদর হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কিন্তু কিছু পথ যাওয়ার পর মোঃ লিটন মিয়া মৃত্যুবরণ করেন ও লাশ বাড়িতে নিয়ে আসলে পাকুন্দিয়া মডেল থানার এস.আই হাসান আল মামুন এসে লাশটি থানায় নিয়ে যায়। তিনি  মুক্তিযোদ্ধারকণ্ঠ ডটকমকে  জানান, ময়নাতদন্তের জন্য লাশকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি আরও জানান, এখনো কোন লিখিত অভিযোগ আসেনি আর ময়নাতদন্তের রিপোর্ট আসলে আমরা যথাযথ প্রদক্ষেপ নিব।
মৃত মোঃ লিটন মিয়ার এক স্ত্রী এবং তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে পরিদর্শন করতে মৃত মোঃ লিটন মিয়ার বাড়িতে গেলে স্থানীয় অনেকেই মৃত মোঃ লিটনের মারামারির ঘটনাবলি বর্ণনা করতে অস্বীকার করে এবং তারা বলে আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, খোকন মিয়া খুবই ভয়ঙ্কর মানুষ তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের জীবনের ক্ষতি হতে পারে!

 

 

 মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৩-১১-২০১৬ ইং / মো: হাছিব