মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকার শ্লীলতাহানি, বখাটে গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার কন্ঠ ২২ বার পঠিত ২ মিনিটের পাঠ

bramanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষিকার শ্লীলতাহানি ঘটিয়েছে মো. কাউছার মিয়া (২৫) নামে এক বখাটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ওই বখাটেকে গ্রেপ্তার করে। ওই শিক্ষিকার অভিযোগ, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বখাটে এমন কাণ্ড ঘটিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,

উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ক্লাশ নেওয়া হয়। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাশ নেওয়ার সময় ওই ব্র্যাক শিক্ষিকাকে শিক্ষার্থীদের সামনেই ঝাপটে ধরে গোয়ালনগর গ্রামের মৃত মস্তু মিয়ার ছেলে বখাটে কাউছার। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের সোপর্দ করে।

এ ব্যাপারে গোয়ালগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কিরণ মিয়া জানান, ওই ছেলেটি খুব খারাপ। সে ক্লাশে ঢুকে মেয়েটিকে ঝাপটে ধরার পাশাপাশি কামড়ও দেয়। এলাকাবাসী সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের জানান, এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে বখাটে কাউছারকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।