মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ১৩ ডিসেম্বর

BenjaminBlumenth ৩২৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
বাংলাদেশের আকাশে বুধবার রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
এ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার ১২ রবিউল আউয়ালের দিনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী স. উদযাপিত হবে।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্মসচিব জাকির আহমেদ।