ক্যাটরিনা কাইফের স্বামী হবেন ভাগ্যবান

পরিচালক কবীর খানের পরবর্তী ছবি ফ্যান্টম-এর একসঙ্গে দেখা যাবে সাইফ আলি খান এবং ক্যাটরিনা কাইফকে। ছবির ট্রেলার লঞ্চের সময় ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ সাইফ। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন,
ক্যাটরিনা যাঁর প্রেমিকা, বাগদত্তা অথবা জীবনসঙ্গী হবেন, সেই পুরুষ সত্যিই ভাগ্যবান। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয় আমি যাঁদের সঙ্গে আজ পর্যন্ত কাজ করেছি, তাঁদের মধ্যে ক্যাটরিনা অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী। যে পুরুষ ক্যাটকে প্রেমিকা বা জীবনসঙ্গী হিসেবে পাবেন, তিনি সত্যিই ভাগ্যবান। ক্যাটরিনা বেশ কিছুটা সময় ধরে আমি চিনি। রেস-এর সময় তিনি প্রায় নতুনই ছিলেন। আজ তিনি দেশের অন্যতম নামী স্টার। কঠোর পরিশ্রম করেন ক্যাট এবং স্ক্রিনে তাঁর উপস্থিতি অনবদ্য। ওঁর সঙ্গে সময় কাটাতে খুবই ভালোলাগে। সব সময় রিল্যাক্সড থাকেন তিনি। ক্যাটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো’।
তাঁর এই সাক্ষাত্কারের পরে বলিউডের বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, তবে কী শ্যালক রণবীরকেই ক্যাটের সঙ্গে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে উত্সাহ দিচ্ছেন জামাইবাবু! প্রসঙ্গত, করণ জোহরের টক শো-তে এসে দিনি কারিনাও একইভাবে রণবীরকে উত্সাহ দিয়েছিলেন ক্যাটের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে।