কুলিয়াচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
কুলিয়াচর প্রতিনিধি,
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাকিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার পৌর এলাকার পূর্ব গাইলকাটা ঘোষ পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল সকাল সাড়ে ৬টায় দিকে ঘোষ পাড়া গ্রামের স্বর্গীয় রঞ্জিত ঘোষের বাড়িতে মীরা সেন (৪৫) নামের এক মহিলা ভেজা কাপড় শুকানোর জন্য উঠোনের জিআই তারে কাপড় দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সুজন সেন তার কাকি মা মীরাকে বাঁচাতে গেলে সুজন বিদ্যুৎস্পৃষ্ট হলে পরবর্তীতে সুজনকে বাঁচাতে তার অপর ভাই রাজন সেন একইভাবে জিআই তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মুমূর্ষু অবস্থায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৪- ১২-২০১৬ ইং / মো: হাছিব