রাজশাহীতে সুইসাইড নোট লিখে নারীর আত্মহত্যা
মহানগরীর উপশহরে ‘সুইসাইড নোট’লিখে স্বামী পরিত্যক্তা এক নারী আত্মহত্যা করেছেন। তার নাম জান্নাত আরা পাপিয়া (৪৬)।
প্রায় ১৫ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে নগরীর উপশহরে সেন্ট্রাল হাসপাতাল এলাকায় বাবা মৃত ডা. এ.কে.এম. গোলাম মাহবুবের বাসায় থাকতেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিজের শয়ন ঘরে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে রাত ১০টার দিকে বোয়ালিয়া থানার পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নগরীর উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অহিদুর রহমান জানান, একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে পাপিয়ার ঘরে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৪- ১২-২০১৬ ইং / মো: হাছিব