মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরের লাকী বেগম নামে এক গৃহবধূকে ঘরের খুটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

BenjaminBlumenth ৭৩ বার পঠিত ২ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
দিনাজপুরের বিরলে লাকী বেগম (২১) নামে এক গৃহবধূকে ঘরের খুটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার ওই গৃহবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। লাকি বেগম বিরল উপজেলার মিরানন গ্রামের জুয়েল রানার স্ত্রী।
লাকী বেগম জানান, প্রায় ৩ বছর আগে বিরল উপজেলার ধর্মপুর ইউপির মিরাবন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জুয়েল রানার (২৮) সঙ্গে তার বিয়ে হয়।  এর মধ্যে মোবাইল ফোনে জুয়েল বোচাগঞ্জ উপজেলার এক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এ নিয়ে তাদের ঝগড়া হয়। ওই ঘটনায় গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী-শাশুড়ি তাকে নির্যাতন করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
এ ব্যাপারে জুয়েল রানার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য বেঁধে রাখা হয়েছিল।’
বিরল থানার জগৎপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আবু সাঈদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৮- ১২-২০১৬ ইং / মো