মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

BenjaminBlumenth ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
ময়মনসিংহে ইসতিয়াক আহম্মদ তন্ময় নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। শুক্রবার রাতে শহরের নতুন বাজার এলাকার মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার কাছে এ ঘটনা ঘটে।
তন্ময় শহরের সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং শহরের নওমহল গরুরখোয়ার এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে তন্ময়ের ঝগড়া হয়। এ ঘটনা নিয়ে রাতে শহরের মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার সামনে আবারো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বন্ধুরা তন্ময়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৩ – ১২-২০১৬ ইং / মো: হাছিব