মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চির বিদায় জানালেন অভিনেত্রী ক্যারি ফিশার

Muktijoddhar Kantho ২৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ক্যারি ফিশার আর নেই। হলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ার্স’র প্রিন্সেস লেইয়া চরিত্রের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

এ অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকালে মৃত্যুবরণ করেছেন ক্যারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

ক্যারি ফিসারের মেয়ে বিলি লর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মুখপাত্র সিমন হলস বলেন, ‘অত্যন্ত দুঃখের সংবাদ যে, বিলি লর্ড জানিয়েছেন তার মা ক্যারি ফিশার আজ (মঙ্গলবার) সকাল ৮ টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) মৃত্যুবরণ করেছেন।’

এর আগে গত শুক্রবার লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে বিমানেই অসুস্থ হয়ে পড়েন ক্যারি ফিশার। পরবর্তীতে বিমান অবতরণ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহ-অভিনয় শিল্পী ও ভক্তরা।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮-ডিসেম্বর-২০১৬ইং/নোমান