মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নিকলীতে অগ্নিকান্ডে পাঁচটি ঘর ভষ্মিভূত

BenjaminBlumenth ২৫৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ প্রতিনিধি,

কিশোরগঞ্জের নিকলীতে আগুনে পাঁচটি বসত ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিকলী উপজেলার কুর্শা গ্রামে আলী মামুদের ঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় লোকজন এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫ -০১-২০১৭ইং  / মো: হাছিব