মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

Muktijoddhar Kantho ২৪৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে তবারক (২৭) নামে সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত তবারক হোসেনপুর উপজেলার পানান গ্রামের আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানায়, গাজীপুর জেলার জয়দেবপুর থানার একটি অস্ত্র মামলার (মামলা নং-৪০(১০)৯৯) সাত বছরের সশ্রম কারাদ-প্রাপ্ত আসামী তবারক।

আজ বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানা পুলিশ হোসেনপুর নতুন বাজারে একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করেন। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-জানুয়ারি-২০১৭ইং/নোমান