চাঁদপুরের শাহরাস্তিতে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
চাঁদপুরের শাহরাস্তিতে দশম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্যামল(৩০) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের ঘুঘুশাল মহল্লার নোয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ওই বাড়ির জনৈক ব্যক্তির দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে আনুমানিক রাত সাড়ে ৮টায় প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। ওই সময় তাঁর পার্শ্ববর্তী শীলবাড়ির মৃত ইন্দ্রমোহন শীলের পুত্র শ্যামল চন্দ্র শীল তাঁকে ধর্ষণের উদ্যেশে জাপটে ধরে। মেয়েটির শরীরের পরিধেয় বস্ত্র ছিঁড়ে ধর্ষণের চেষ্টা চালায়।
তখন মেয়েটির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে শ্যামল চন্দ্রকে দেখতে পায়। পরিবারে সদস্যদের উপস্থিতি টের পেয়ে শ্যামল ঘটনাস্থল ত্যাগ করে। এ খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাঁকে আটক করে শাহরাস্তি থানা পুলিশে সোর্পদ করে।
এ বিষয়ে পরের দিন শিক্ষার্থীর বাবা বাদি হয়ে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতব্যক্তিকে চাঁদপুর জেল হাজতে প্রেরন করেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নূর হোসেন মামুন জানান, আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের জবানবন্দীর জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৫ -০১-২০১৭ইং / মো: হাছিব