মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুরর রায়পুরে পরকিয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী’র পরকিয়ায় বাধা দেওয়ায় স্বামী আবু তাহেরকে (৫৫) গলা কেটে হত্যা করেছ স্ত্রী। এ ঘটনায় স্ত্রী রাবেয়া খাতুন (৩৫) ও মেয়ে তানিয়া আক্তার (১৬) কে আটক করেছে পুলিশ। নিখোঁজের তিনদিন পর শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের রেহান উদ্দিন জমাদার বাড়ির সেফটিক ট্যাংক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৫ জানুয়ারি) রাতে রাবেয়া ও তার সহযোগীরা মিলে আবু তাহেরকে হত্যা করে।নিহত আবু তাহের রায়পুর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। ২০ বছর পূর্বে রাবেয়া খাতুনের সঙ্গে আবু তাহেরের বিয়ে হয়ে। তাদের সংসারে দুইটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, স্ত্রীর পরকীয়ার জের ধরে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক হয়েছিল।নিহতের বড় ভাই নুরুল ইসলাম বলেন, বুধবার থেকে তাহের নিখোঁজ হন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও তাহেরের খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে রায়পুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করি। জিডি করার পর পুলিশ তদন্তে যায়। প্রাথমিক তদন্তে সন্দেহ হলে স্ত্রীকে আটক করে জিজ্ঞাসা করা হয়। এতে সহযোগীদের নিয়ে স্বামীকে গলা কেটে হত্যা করার দায় স্বীকার করেন রাবেয়া। পরে তার তথ্যমতে সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাবেয়া ও তানিয়াকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০১-২০১৭ইং/ অর্থ