মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুর বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Muktijoddhar Kantho ২৪৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি, হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা :

হোসেনপুর বিশ্ববিদ্যালয় কলেজের ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

গভর্নিং বডির সভাপতি মোঃ হেলাল উদ্দিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ জিল্লুর রহমান। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্ধোধন করেন পৌর মেয়র মোঃ আঃ কাইয়ুম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, প্রাক্তন অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, ওসি মোঃ নান্নু মোল্লা, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রহিম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামান।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান