মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে এক রাতে ১৮টি বিদেশী কবুতর চুরি

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি: 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক রাতে ১৮টি বিদেশী কবুতর চুরি হয়েছে। গত ২২ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাতে উপজেলার মধ্য সালুয়া গ্রামের কবুতর প্রেমী মোঃ দ্বীন ইসলামের বাড়ি থেকে ১৮টি বিদেশী কবুতর চুরি হওয়ার ঘটনা ঘটে। চুরিকৃত কবুতরের মূল্য আনুমানিক ৪৫ থেকে ৫০ হাজার টাকা হবে। এছাড়াও এ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শতশত কবুতর চুরি হয়েছে বলে জানা যায়। কবুতর চুরি রোধে ভুক্তভোগী কবুতর প্রেমিরা স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-০২-২০১৭ইং/ অর্থ