মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘মুক্তিযোদ্ধার কন্ঠে’র সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ : পুলিশি অভিযান চলছে…

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ
আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ 
অদ্য রাত ৮ টায় কিশোরগঞ্জ সদরে অবস্থিত খরমপট্রি এলাকা সংলগ্ন ম্যাপল স্কুলের সামনে ‘মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম’ এর ভ্রাম্যমাণ প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকে কে স্থানীয় কিছু বখাটে এবং মাদকসেবী তার মটরসাইকেলের গতি রোধ করে ইট এবং হাতের মাধ্যমে তার চোখে এবং শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্নক ভাবে প্রহার করে।
ঘটনার পরবর্তীতে তৎক্ষণাৎ তাকে কিশোরগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে।
ঘটনাসূত্রে জানা যায়, কোন এক মাদক ব্যবসায়ীকে কিশোরগঞ্জের ডিবি পুলিশ ৩/৪ দিন আগে আটক করে নিয়ে যায়। উক্ত আটককৃত গাঁজা ব্যবসায়ীকে ‘মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম’ এর রিপোর্টার এর সহায়তায় ডিবি পুলিশ আটক করে বলে ধারনা করে সাকিবুল রহমান (২৬), অজয় সরকার(২৮), রানা (২৮)  নামের তিন বখাটে মাদকসেবী তার উপর এই হামলা চালায়।

বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোসারফ হোসেনের কাছে লিখিত অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে তিনি তৎক্ষণাৎ ব্যাবস্থা নেন এবং পেট্রোল টিমকে যতদ্রুত সম্ভভ গ্রেফতারের নির্দেশ দেন।

বর্তমানে আসামী গ্রেফতারে পেট্রোল টিমের পুলিশি অভিযান চলছে…

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০৩-২০১৭ইং/ অর্থ