হোসেনপুরে বিশ্বভোক্তা অধিকার দিবস উদ্যাপন
ওমর ফারুক খান জনি, হোসেনপুর, (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ হল রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহ্বুবুল হক, সহকারী কমিশনার ভূমি সোহানা নাসরিন, উপজেলা স্বাস্থ্য কর্মর্কতা ডাঃ মোঃ হেলাল উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, উপজেলা কৃষি কর্মর্কতা ইমরুল কায়েস, উপজেলা প্রাণি সম্পদ কর্মর্কতা ডাঃ মোহাম্মদ জাবের, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, স্যানিটারী ইন্সপেক্টর নাহিদ সুলতানা প্রমুখ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৩-২০১৭ইং/ অর্থ