মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপি নেতা কাকন কটিয়াদী ও পাকুন্দিয়ার জন সাধারণের সাথে মতবিনিময়

Muktijoddhar Kantho ২৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক বিশিষ্ট অর্থনীতিবিদ মো.শহীদুজ্জামান কাকন রবিবার কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন ইউনিয়নের সর্ব স্তরের জন সাধারণের সাথে মতবিনিময় করেছেন।

এ সময় বিএনপির কটিয়াদী উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম মস্তফা, সাবেক সাধারণ সম্পাদক মতি মাস্টার, ছাত্রদল নেতা ইলিয়াস, আ.কাইয়ুম গঙ্গা, সুমন, জেবিন, পিয়াস, শাহ ইমতিয়াজ, ওলীউল্লাহ,রফিক, জালাল,মিটুসহ বিএনপিরা অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কটিয়াদী থেকে একটি মটর সাইকেল শোভাযাত্রা নিয়ে চাঁনপুরের নিজ বাড়িতে গিয়ে সমাপ্ত হয়।

মতবিনিময়কালে তিনি পাকুন্দিয়া ও কটিয়াদীবাসীর উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাওয়ার সুযোগদানে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-মার্চ-২০১৭ইং/নোমান