ভৈরব পৌর ৫নং ওয়ার্ড আ.লীগের কাউন্সিলে সভাপতি আশরাফুল ও সা:সম্পাদক সুজন নির্বাচিত
কাজী রুমেল, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
আজ ১৯ মার্চ সকালে ভৈরব পৌর শহরের জগন্নাতপুর দক্ষিণপাড়ায় ভৈরব পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে, কাউন্সিলে ১৩ ভোট বেশী পেয়ে সভাপতি পদে সাবেক কাউন্সিলর আশরাফুল অালম এবং সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সুজন আহমেদ।
পৌর আ.লীগের আহবায়ক জাকির হোসেন কাজলের সভাপতিত্বে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র এ্যাড. ফখরুল আলম আক্কাস।
নির্বাচন শেষে বিজয়ীদের নিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেছেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি প্রার্থী এস.এম বাকী বিল্লাহ, সাধারন সম্পাদক প্রার্থী আতিক আহমেদ সৌরভ প্রমূখ।উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, পৌর আওয়ামীলীগের সদস্য সচিব এনামুল হক জাহাঙ্গীর।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-মার্চ-২০১৭ইং/নোমান