মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় নিজ এলাকাবাসীর শেষ শ্রদ্ধায় মিজারুল কায়েস

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৩৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

নূরুল জান্নাত মান্না, স্টাফ রিপোর্টার :

সাবেক পররাষ্ট্র সচিব ও প্রয়াত ব্রাজিলের রাষ্ট্রদূত মিজারুল কায়েসের মরদেহ নিজ এলাকাবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মিজারুল হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে। সেখাানে বেলা ১২টায় পাকুন্দিয়ার হোসেন্দি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কফিনে শেষ শ্রদ্ধা জানান এলাকাবাসী। জানাজায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হুমায়ুন কবির, জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও প্রয়াতের বড় ভাই সাবেক সেনা কর্মকর্তা ইমরুল কায়েস, পাকুন্দিয়া পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন প্রমুখ।

জানাজা শেষে হেলিকপ্টারে করে তার মরদেহ পুনরায় ঢাকায় নেয়া হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৩-২০১৭ইং/ অর্থ