মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তাহরিপুর জাহরে পাগলার ওরসে কলজে ছাত্র খুন

Muktijoddhar Kantho ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মবিনুর মিয়া, তাহরিপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা :

সুনামগঞ্জের তাহিরপুরে জাহের পাগলার ওরসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন ও এক যুবক আহত ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলায় লক্ষীপুর গ্রামে । নিহত সাজিদ মিয়া তাহিরপুর জয়নাল আবেদীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং তাহিরপুর গ্রামের লাল মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত যুবক একই গ্রামের মৃত আমীর আলীর ছেলে শাহপরান।হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল রাতেই পুলিশ চার জনকে আটক করেছে।এরা হলেন-লক্ষীপুর গ্রামের শফিউল্লাহর ছেলে মঞ্জু মিয়া,ওসমান গণির ছেলে হেলাল মিয়া ও তার ছেলে লিটন মিয়া, বিশ্বম্ভপুর উপজেলার শক্তিয়ার খলা গ্রামের রহিছ মিয়ার ছেলে বাবুল মিয়া।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলা সদর ইউনিয়নে লক্ষীপুর গ্রামে জাহের পাগলার ওরসে মাইক বাজিয়ে গান বাজনা চলছিল।এসময় সবাই নাচানাচি করছিল।নাচানাচি এক পর্যায়ে ঠেলাঠেলি ও কথা কাটাকাটির ঘটনা ঘটে সাজিদ মিয়ার সাথে অপরিচিত একাধিক যুবকের ।এক পর্যায়ে তারা সাজিদ মিয়াকে চুরি আঘাত করে। সাজিদ মিয়ার ফুফাত ভাই শাহপরান মিয়া বাধা দিতে গেলে থাকেও রক্তাক্ত জখম করা হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে তাহিরপুর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক সাজিদ মিয়াকে মৃত ঘোষনা করেন এবং শাহপরান মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাটানো হয় ।ঘটনার খবর পেয়ে রাতেই তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন চার জনকে আটক করে।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্ততি চলছে ।

এদিকে শনিবার বিকালে জয়নাল আবেদীন কলেজ শিক্ষার্থীরা সাজিদ মিয়ার হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে।তাহিরপুর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তিদর বলেন ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫-মার্চ-২০১৭ইং/নোমান