মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঠুটারজঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৩১ বার পঠিত ১ মিনিটের পাঠ

নূরুল জান্নাত মান্না, স্টাফ রিপোর্টার :

মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউপির ১৪৫নং ঠুটারজঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল বাসার মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু। এবং উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবী হোসেন প্রমুখ। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে মিডডে মিল বিতরণ করেন। এরপূর্বে শিশুতোষ শিক্ষাবান্ধব প্রাক-প্রাথমিক শ্রেণীকক্ষ সজ্জিতকরণ ‘ক্লাসরুমে প্রকৃতিক স্বর্গে শিশুর মেধা বিকাশ’ পরিদর্শন করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০৩-২০১৭ইং/ অর্থ