মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাঁজা সেবন অবস্থায় রিপোর্টার দেখে ভয়ে লুংগি খুলে নগ্ন অবস্থায় দৌড়, ১০ পিস ইয়াবা সহ গাজা ও মোবাইল উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৩৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

নিজস্ব প্রতিবেদকঃ 

আজ ২৯ মার্চ বেলা ২ টার দিকে হোসেনপুর থানার হারেঞ্জা বাজারের পথ ধরে যাবার পথে রাস্তার পাশে ধান ক্ষেতে এক গাঁজাখোর কে গাঁজা সেবন অবস্থায় পাওয়া গেলে রিপোর্টার দেখে ভয়ে ক্ষেতের মাঝ দিয়ে দৌড়ে পালাতে থাকে। দৌড়ানো অবস্থায় তার পরনের লুংগি খুলে ক্ষেতের মাঝেই পরে থাকে এবং নগ্ন অবস্থাতেই সে দৌড়ে পালিয়ে যায়।

তার লুংগির মাঝে ১০পিস ইয়াবা, কিছু গাঁজা, গাঁজা সেবনের কলকি, দুটো মোবাইল ফোন পাওয়া যায়। পরে উক্ত জিনিসপত্র হোসেনপুর থানার ডিউটি ইনচার্জ সোহেল রানার কাছে হস্তান্তর করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৩-২০১৭ইং/ অর্থ