মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে সাংবাদিকের ভয়ে মাদকসেবীর লুঙ্গি খুলে দৌড়

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট।।

কিশোরগঞ্জের হোসেনপুরে গাঁজা সেবন অবস্থায় মুক্তিযোদ্ধার কন্ঠের দুই সাংবাদিককে দেখে ভয়ে লুঙ্গি খুলে দৌড় দিয়েছে এক মাদকসেবী।

২৯ মার্চ বুধবার ২টার দিকে উপজেলার হারেঞ্জা বাজারের কাছে এ ঘটনা ঘটে। বুধবার বিকালে কিশোরগঞ্জ থেকে একটি অনুসন্ধানী রির্পোটের কাজে হোসেনপুরে যায় মুক্তিযোদ্ধার কন্ঠের দুই জন সাংবাদিক। এসময় হারেঞ্জা বাজারের রাস্তার কাছে ধান ক্ষেতে বসে গাঁজা সেবন অবস্হায় তাদেরকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যেতে চায় এক মাদকসেবী। এক পর্যায়ে দৌড়ানো অবস্হায় তার পরনের লুঙ্গি খুলে ধান ক্ষেতে পরে যায়।  এসময় নগ্ন অবস্থাতেই সে দৌড়ে পালিয়ে যায়।

পরে মাদকসেবীর লুঙ্গিতে পাওয়া ১০ পিছ ইয়াবা,কয়েক গ্রাম গাঁজা,গাঁজা সেবনের কলকি,দুইটি মোবাইল ফোন হোসেনপুর থানার ইনর্চাজ সোহেল রানার কাছে হস্তান্তর করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩০-০৩-২০১৭ইং/ অর্থ