মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে এক বিদ্যালয়ের ২৫ বছর পূর্তী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ২২৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৭০ নং বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ বছর পূর্তী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা পরর্ষদের সভাপতি হুমায়ুন আহম্মেদ বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজীজ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহ্ফুজুল হক,বিদ্যালয় পরিচালনা পরর্ষদের সদস্য আক্তারুজ্জামান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষক ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সু-স্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-এপ্রিল-২০১৭ইং/নোমান