মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র নতুন পর্ব

Muktijoddhar Kantho ২৫২ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিনোদন ডেস্ক :

হলিউডের আলোচিত সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। সবশেষ আসছে সিরিজের অষ্টম পর্ব। আসছে ১৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি।
আন্তর্জাতিকভাবে মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি। বৃহস্পতিবার থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এইট’ পরিচালনা করেছেন এফ গ্যারি গ্রে। সিনেমাটিতে থাকছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম। নতুন করে এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন শার্লিজ থেরন। প্রথমবারের মতো খলচরিত্রে অভিনয় করলেন থেরন।
এ সিরিজের সর্বশেষ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেন জেসন স্ট্যাথাম। ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ নামে এই সিরিজের যাত্রা শুরু ২০০১ সালে।
অষ্টম পর্ব নির্মাণের  ঘোষণাটি আসে ২০১৫ সালের মার্চে। ২০১৩ সালের ৩০ নভেম্বর এক গাড়ি দুর্ঘটনায় মারা যান সিরিজটির আরেক জনপ্রিয় মুখ পল ওয়াকার।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-এপ্রিল-২০১৭ইং/নোমান