হোসেনপুরে শ্রীশ্রী ভারত ব্রক্ষচারী বাবার আশ্রমের কমিটি গঠন
ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদকঃ
হোসেনপুর উপজেলার জগদল শ্রীশ্রী ভারত ব্রক্ষচারী বাবার আশ্রমের পূর্নাঙ্গ কমিটি শুক্রবার গঠন করা হযেছে। এতে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক রঞ্জন দে কে সভাপতি, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পুজা উদ্যাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারকে সিনিয়র সহ-সভাপতি,হোসেনপুর উপজেলা পুজা উদ্যাপন পরিষদের দপ্তর সম্পাদক দিলীপ কুমার সরকারকে সাধারণ সম্পাদক ও হোসেনপুর উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সহ -সভাপতি ডা: পরিতোষ চন্দ্র ভৌমিককে কোষাধ্যক্ষ করে ৩ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০৪-২০১৭ইং/ অর্থ