মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে অপারেশন ব্লক রেইড

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

জঙ্গি আস্তানার খোঁজে রাজশাহী নগরের হড়গ্রাম পুর্বপাড়া এলাকায় চালানো পুলিশের ব্লক রেইড সমাপ্ত করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ এ অভিযান সমাপ্ত ঘোষণা করে। এর আগে সকাল থেকে রাজশাহী মহানগরের
বিপুল পরিমান পুলিশ হড়গ্রাম পুর্বপাড়া এলাকায় এ অভিযান শুরু করে। তবে এ অভিযানকালে কিছু পাওয়া যায়নি বলে মহানগর পুলিশের উপ-কমিশনার আমির জাফর জানিয়েছেন।

তিনি বলেন, একটি তথ্যের ভিত্তিতে জঙ্গি বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহানগর পুলিশ এই ব্লক রেইড চালায়। এ সময় কিছু পাওয়া যায়নি। তবে পুলিশের এই ব্লক রেইড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তবে পুলিশের একটি সূত্র দাবি করেছে, কোট ডিগ্রী কলেজের পাশের একটি পাঁচতলা ভবন টার্গেট করে পুলিশের এই ব্লক
রেইড শুরু করে। ওই ভবনটি পুলিশ মঙ্গলবার ভোর থেকেই ঘিরে রেখেছিল। তবে ওই ভবনে অভিযানের আগে সতর্কতামূলক পুরো এলাকায় ব্লক রেইড করা হয়। দুপুরের পরে ওই পাঁচতলা ভবনসহ আশপাশের এলাকার বাড়িগুলোতে তল্লাশী চলানো হয়েছে বলে সুত্রটি জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নগরীর ২ নং ওয়ার্ডের রাজপাড়া থানার হড়গ্রাম পুর্বপাড়া এলাকায় অবস্থিত কোর্ট ডিগ্রী কলেজের পাশের কয়েকটি বাড়ি ঘিরে ফেলে। এর পর ঘিরে ফেলে হয় পুরো পুর্বপাড়া এলাকায়। সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ পূর্বপাড়ার আলীগঞ্জ ও রাণীদীঘি এলাকায় বাড়ি বাড়ি তল্লাশী চালায়। দুপুরের পর থেকে কোট কলেজের আশপাশের এলাকায় তল্লাশী শুরু করে। অভিযানের এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় পিআইবির সদস্যরা। সকাল থেকে ওই এলাকার সকাল রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ভিতরে কাউকে যেতে বা বের হতে দেয়া হয়নি। লোকজনকে বাড়ির বাহিরে বের হতে নিষেধ করা হয়। এ অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়। এলাকায় বিরাজ করে থমথমে পরিস্থিতি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৪-২০১৭ইং/ অর্থ