মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর উদ্যোগে স্বাস্থ্য সেবা মূলক আলোচনা সভা অনুষ্টিত

Muktijoddhar Kantho ২৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

কুলিয়ারচর প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর উদ্যোগে স্বাস্থ্য সেবামূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

আজ ৯ মে  মঙ্গলবার দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়ন যুবলীগ নেতা ও সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর সহকারী মার্কেটিং ম্যানেজার আতিক উল্লাহ টুটুলের গ্রামের বাড়ীতে অনুষ্টিত আলোচনা সভায় স্বাস্থ্য সেবামূলক বক্তব্য রাখেন,প্রধান অতিথি সেন্ট্রাল হাসপাতাল ভৈরর এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডাঃ মোঃ মিজানুর রহমান কবির।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল হক কাসেম,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহিদ, ফরিদপুর মাজার কমিটির সাধারন সম্পাদক তারেক আজিজ খান এবং ফরিদপুর ইউনিয়ন যুবলীগ নেতা ও সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর একাউন্স অফিসার মোঃ আল আমিন প্রমূখ । অনুষ্টান পরিচালনা করেন সেন্ট্রাল হাসপাতালের সহকারী ম্যানেজার সাংবাদিক লায়ন মুহাম্মদ কাইসার হামিদ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯-মে-২০১৭ইং/নোমান