মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

এগারসিন্দুর ইউনিয়ন ইশা ছাত্র আন্দোলন কমিটি গঠন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২২৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

স্টাফ রিপোর্টার: 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কমিটি গঠন হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা সভাপতি ছাত্রনেতা মোঃ সাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহ সভাপতি মোঃ সিদ্দিক হুসাইন, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ নূরুল জান্নাত মান্না, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ সাখাওয়াত উল্লাহ।

সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খোলাফায়ে রাশেদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য এগিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহিত, একাজ সাধ্য অনুযায়ী ছাত্র সমাজকে সর্বাত্যক ভাবে প্রচেষ্টা চালাতে হবে।

সম্মেলন শেষে আবুল কাশেমকে সভাপতি, মাহাবুব হাসানকে সহ সভাপতি, শাহাদাত হুসাইনকে সাধারণ সম্পাদক, আজিজুল হককে সাংগঠনিক সম্পাদক, মাজহারুল ইসলামকে প্রশিক্ষণ সম্পাদক, মুহা. সোহাগকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবু বকরকে অর্থ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুনকে ছাত্র কল্যাণ সম্পাদক ও আমীর হামজাকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করে ২০১৭-১৮ সনের জন্য ইশা ছাত্র আন্দোলন’র এগারসিন্দুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৫-২০১৭ইং/ নোমান