মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে পানির চৌবাচ্চায় পড়ে শিশুর মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ২২০ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।

কিশোরগঞ্জের ভৈরবে ধান ভেজানোর পানির চৌবাচ্চায় পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২২ মে সোমবার দুপুরে উপজেলার বাগানবাড়ি এলাকায় খাঁজা রাইস মিলের চাতালে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মুর্শিদা (৪) রাইস মিলের চাতাল শ্রমিক শিরিনা বেগমের মেয়ে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, লোকচক্ষুর অগোচরে খেলা করার সময় শিশুটি পানির চৌবাচ্চায় পড়ে যায়। পরে কয়েকজন চাতাল শ্রমিকদের চিত্‍কার শুনে মুর্শিদাকে পানিতে ভাসতে দেখলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত ঘোষণা করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৫-২০১৭ইং/ অর্থ