মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মা-মেয়েকে গলা কেটে হত্যা করা, স্বামীকে পাওয়া যাচ্ছে না

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

ক্রাইম রিপোর্টঃ 

ফেনীর ফুলগাজী উপজেলায় মা-মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর স্বামীকে পাওয়া যাচ্ছে না।

বুধবার রাত ৮ টার দিকে উপজেলার জিএম হাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে নিজাম উদ্দিনের বাড়িতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, মা বিবি ফাতেমা সাথী (২৮) এবং মেয়ে ইসরাত জাহান (৬) কে গলা কেটে হত্যা করে লাশ তোষক দিয়ে মুড়িয়ে রাখা হয়। ঘটনার পর থেকে স্বামী পলাতক।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।